সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিক্যামেরা বসানোর উদ্যোগ নিল পুলিস। তুফানগঞ্জ এবং বক্সিরহাট থানার গুরুত্বপূর্ণ এলাকায় ৬০টি সিসিক্যামেরা বসানো হয়েছে। শনিবার মহকুমা পুলিস আধিকারিকের দপ্তরে জেলা পুলিসসুপার দ্যুতিমান ভট্টাচার্য ক্যামেরার কন্ট্রোলরুমের উদ্বোধন করেছেন। পুলিস সুপার বলেন, নিরাপত্তা বাড়ানোর জন্যে মহকুমাজুড়ে সিসিক্যামেরা বসানো হয়েছে। এতে আমাদের তদন্তে আরও সুবিধা হবে।



