সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট মহকুমা শহর হওয়া সত্ত্বেও নেই কোনও বাসস্ট্যান্ড। কোনও কাজে কৃষ্ণনগর বা কলকাতা যেতে হলে ভরসা করতে হয় করিমপুর, পাটিকাবাড়ি বা গোপাল্পুর ঘাট যাওয়ার বাসে। সেই বাসে এতই ভিড় থাকে যে বসার জায়গা পাওয়া যায় না। বাসস্ট্যান্ড না থাকায় এই জায়গা থেকে ছাড়ে না কোনও বাস। তাই দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড তৈরির দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তবে, আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেহট্ট মহকুমা শহর। এই জায়গা থেকে প্রতিদিন প্রচুর মানুষ তাঁদের কাজের জন্য কলকাতা, কৃষ্ণনগর বা অন্য জায়গায় যান। এমনকী, অনেক মানুষ নিত্যদিন অফিস যাতায়াত করেন। তেহট্টে কোনও বাসস্ট্যান্ড না থাকায় এইসব মানুষকে কখনও হাউলিয়া পার্ক মোড়ে কখনও পিডব্লুডি মোড়ে বা কখনও জিতপুর মোড় থেকে বাস ধরতে হয়। এতে সমস্যায় পড়েন তাঁরা। এই সব বাস আসে বিভিন্ন দূববর্তী জায়গা থেকে। ফলে সিট পান না বৃদ্ধ থেকে অসুস্থ কেউ। বেশিরভাগ সময় প্রায় ৫০ কিলোমিটার রাস্তা দাঁড়িয়ে যেতে হয়। তাঁদের দাবি, যদি তেহট্ট শহরে বাসস্ট্যান্ড থাকত তাহলে এই জায়গা থেকে বাস ছাড়ত। তাতে শান্তিতে বসার জায়গা পাওয়া যেত।
এলাকার প্রবীণ বাসিন্দা সুনীল মণ্ডল বলেন, আমাকে মাসে দু’বার কলকাতায় চিকিৎসকের কাছে যেতে হয়। তেহট্ট থেকে বেশিরভাগ সময় এই বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে যেতে হয়। যদি তেহট্টে বাসস্ট্যান্ড থাকত তবে এই বয়সে বসে যেতে পারতাম। সেইজন্য খুব দরকার বাসস্ট্যান্ডের। এলাকার বাসিন্দারা বলেন, তেহট্টে বাসস্ট্যান্ড খুব প্রয়োজন। আমরা বিভিন্ন জায়গায় এই বাসস্ট্যান্ডের জন্য বলেছি। কিন্তু আজ পর্যন্ত কোনও বাসস্ট্যান্ড তো দূরের কথা, তেহট্ট থেকে একটা বাস ছাড়ার ব্যবস্থা কেউ করল না। মহকুমা শহর হলেও সব দিক থেকে অবহেলিত হয়ে থাকল তেহট্ট।
এই বিষয়ে প্রশাসনের এক আধিকারিক বলেন, তেহট্টে বাসস্ট্যান্ড করার মতো কোনও জায়গা নেই। যেখানে বাসস্ট্যান্ড হতে পারে। জায়গা পেলে সরকার বাসস্ট্যান্ড করার ভাবনাচিন্তা করতে পারে।