নিজস্ব প্রতিনিধি, মালদহ: বাংলাদেশে বন্ধ পেঁয়াজ রপ্তানি। মালদহের মহদিপুর স্থলবন্দরে তিন দিন ধরে আটকে প্রায় ১৫০টি লরি। আটকে থাকা লরিগুলিতে মূলত আলু, পেঁয়াজ রয়েছে। কবে থেকে রপ্তানি চালু হবে তা সঠিক জানা নেই স্থলবন্দর কর্তৃপক্ষের। মহদিপুর স্থলবন্দরের সুপার দেশদুলাল চট্টোপাধ্যায় বলেন, আগাম বিজ্ঞপ্তি ছাড়াই রাজ্য সরকারের সুবিধা পোর্টাল গাড়ির স্লট বুকিং বন্ধ করায় এই সমস্যা তৈরি হয়েছে। কাস্টমসের কাছে নথি পড়ে আছে। ইতিমধ্যেই লরিগুলির ডিউটি জমা দেওয়া হয়েছে। লরিগুলি ওপারে না গেলে সরকারকে এই বিপুল পরিমাণ ডিউটি ফেরত দিতে হবে। শুধু তাই নয় গাড়িতেই আলু পেঁয়াজ পচতে শুরু করবে।



