সংবাদদাতা, রামপুরহাট: রবিবার সকালে মাড়গ্রামের মহিলাপাড়ায় ক্যানেলপাড়ের জঙ্গল থেকে বালতিভর্তি তাজা বোমা উদ্ধার হল। এদিন সকালে স্থানীয় কয়েকজন ক্যানেলপাড়ে এসে বোমাগুলি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিস এসে এলাকা ঘিরে ফেলে। পুলিস জানিয়েছে, প্লাস্টিকের বালতিতে প্রায় ১০টি বোমা রাখা রয়েছে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারাই বোমাগুলি নিষ্ক্রিয় করবে। কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল, তদন্তে নেমেছে পুলিস। -নিজস্ব চিত্র



