সংবাদদাতা, রামপুরহাট: মাড়গ্রাম থানার কনকপুরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বাদল লেট(৪৫)। ওই গ্রামেই তাঁর বাড়ি। সোমবার রাত দেড়টা নাগাদ পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভিতর গলায় দড়ি জড়িয়ে ঝুলতে দেখেন। তাঁকে নামিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের জামাই বচ্চন লেট বলেন, শ্বশুর দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছিলেন। এনিয়ে মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যা করেছেন। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।



