Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাড়গ্রামে নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যু

মাড়গ্রামে নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যু
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট : মাড়গ্রামে বাপের বাড়িতে নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম জোহরা খাতুন (১৭)। বাপের বাড়ি মাড়গ্রাম থানার শেরপুর গ্রামে। বছর দুয়েক আগে মাড়গ্রামের মারবাশহর গ্রামের পেশায় পরিযায়ী শ্রমিক সাদ্দাম হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। গত শুক্রবার তাঁকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন বাপের বাড়ির লোকজন। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সাদ্দাম বলেন, আমি ছত্রিশগড়ে লেবার সুপারভাইজারের কাজ করি। ১ নভেম্বর বাড়িতে আসি। ১৩ ডিসেম্বর স্ত্রী, মেয়েকে নিয়ে কাজের জায়গায় যাওয়া কথা ছিল। সেই মতো টিকিটও কাটা হয়েছে। কিন্তু স্ত্রীকে ফোন করলে সে বলে যাব না, সংসারও করব না। এরই মধ্যে বাপের বাড়িতে থাকাকালীন সে কীটনাশক খেয়ে ফেলে। পুলিস জানিয়েছে, অবসাদ থেকে ওই বধূ আত্মহত্যা করে থাকতে পারে। একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ