সংবাদদাতা, রামপুরহাট: সরকারি প্রকল্পের পাইপলাইন ফাটিয়ে জল চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল মাড়গ্রাম থানার পুলিস। ধৃতের নাম মুরাদ শেখ। বাড়ি মাড়গ্রামের দুনিগ্রাম হাসপাতালপাড়া। পুলিস জানিয়েছে, দুনিগ্রামে পিএইচইর জল প্রকল্পের পাইপলাইন মাঠের ধার দিয়ে গিয়েছে। ধৃত ব্যক্তি সেই পাইপ ফাটিয়ে জল চুরি করে জমিতে নিচ্ছিল। যার ফলে এলাকার অনেকেই পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছিলেন। মঙ্গলবার ওই ব্যক্তির নামে থানায় এফআইআর করেন পিএইচইর আধিকারিকরা। ধৃতের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। সম্প্রতি নবান্নে পানীয় জল চুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।



