সংবাদদাতা, রামপুরহাট: বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মাড়গ্রাম থানার পুলিস। বুধবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস জানিয়েছে, ধৃতের নাম হিরো শেখ। বাড়ি মাড়গ্রামে। মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, মাস দু’য়েক আগে রাতের দিকে ওই মহিলা বাড়ির উঠানে থাকা বাথরুমে যান। সেই সময় প্রতিবেশী ওই যুবক বাথরুমে ঢুকে পড়েন।



