সংবাদদাতা, রামপুরহাট: মাড়গ্রামে পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন গৌরহরি মাল (৬৯) ও বাসুদেব দাস (৩৭)। প্রথমজনের বাড়ি মাড়গ্রামের বসোয়া গ্রামে। অপরজন মাড়গ্রামের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বুধবার সকালে প্রাক্তন ব্যাঙ্ক কর্মী গৌরহরিবাবুকে বাড়ি ঢোকার গ্রিলের গেটের সঙ্গে গলায় দড়ি জড়ানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে নামিয়ে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের জামাই তরুণ মাল বলেন, শ্বশুরমশাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।



