সংবাদদাতা, রামপুরহাট: চোলাই মদ বিক্রির অভিযোগে মাড়গ্রাম থানার পুলিস একজনকে গ্রেপ্তার করল। ধৃতের নাম সৌমিত্র মাল। তার বাড়ি মাড়গ্রাম থানার কৌড়া গ্রামে। তার কাছ থেকে ১০লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত ব্যক্তি অনেকদিন ধরেই মদ বিক্রি করছিল। তা নিয়ে এলাকা থেকে অভিযোগ আসছিল। সেইমতো তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।



