Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেঘমুক্ত আকাশ, শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন

মেঘমুক্ত আকাশ, শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মেঘমুক্ত আকাশ। রোদ ঝলমলে আবহাওয়া। তাই সোমবার শিলিগুড়ি থেকে দিনভর দেখল মিলল কাঞ্চনগঙ্ঘা শৃঙ্ঘের। তা দেখতে এদিন দুপুরে শহরের মহানন্দা নদীর পাড়ে ভিড় করেন স্থানীয়রা। কেউ কেউ মোবাইল ফোনের ক্যামেরায় কাঞ্চনগঙ্ঘার ছবি বন্দি করেন। আবার কেউ কেউ পাহাড়কে সামনে রেখে সেলফি তোলেন। স্থানীয়রা বলেন, মহানন্দার পাড়ে রোদে বসে গা গরম করাও হয়েছে। সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ও পাহাড়ের দৃশ্য উপভোগ করা গিয়েছে। তবে সন্ধ্যার পর থেকে শহরে ঠান্ডার কামড় কিছুটা বাড়ে। হিমেল হাওয়া চলায় ঠান্ডার দাপট আরও বেড়েছে। 
Advertisement
এদিন পাহাড় থেকে সমতল সর্বত্র তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন দার্জিলিং পাহাড়ের সেন্ট জোসেফ কলেজ ও রাজভবন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে— ৭.৮ এবং ৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং ও শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে— ৯.৫ ও ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে ১১ এবং কোচবিহারে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরও তিনদিন এমন আবহাওয়া থাকবে।         
সম্পর্কিত সংবাদ