সংবাদদাতা, কৃষ্ণনগর: পশ্চিমী ঝঞ্ঝায় সীমান্ত কৃষ্ণগঞ্জের সজনে চাষিরা ব্যাপকভাবে ক্ষতির আশঙ্কা করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই কৃষ্ণগঞ্জের আকাশে মেঘ দেখা যায়। পরে বেলার দিকে বৃষ্টি হয়। এই আবহাওয়া ও বৃষ্টিতে সজনে গাছ থেকে ব্যাপকভাবে ফুল ঝরে পড়েছে। এর ফলে সজনে ডাঁটার আকাল দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে সজনে চাষিরা পড়েছেন উদ্বেগে। মাজদিয়া বাজারে থেকে প্রতিদিন কুইন্টাল কুইন্টাল সজনে ফুল, ডাঁটা ট্রেনে করে শিয়ালদহ হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যায়। চাষিরা খরচ না করেই দুটো পয়সার মুখ দেখেন। এ নিয়ে চাষি সুধীর বিশ্বাস বলেন, ‘প্রতি বছর সজনে ডাঁটা, ফুল বিক্রি করে মরশুমে দু’টো বাড়তি রোজগার হয়। কিন্তু এবার যা হল, তাতে আমরা সমস্যায় পড়ে গেলাম।’ পাবাখালির এক সজনে চাষি বলেন, ‘আমার বাড়িতে ছ’টা সজনে গাছ রয়েছে। প্রতিটি গাছ থেকে গড়ে ৩০ কেজির মতো সজনে ডাঁটা পাই। ফুলও ওই রকম হয়েছে। এই ফুল পাইকারি বিক্রি করেছি ৮০ টাকা ৯০ টাকায়। ডাঁটাও একেবারে কচি থাকলে ১২০ টাকা কেজি পর্যন্ত দামেও বিক্রি করেছি। এই সজনের ফুল, ডাঁটা বিক্রি করে মাস তিনেক আমরা দু’টো পয়সা পাই। কিন্তু যা আবহাওয়া, তাতে আমাদের ক্ষতি হল।’
Advertisement
বাজারে এক ক্রেতা শ্যামল দাস বলেন, ‘এই আবহাওয়ায় সজনের ক্ষতি হয়ে গেল। এখন ফুল আর ভালো ডাঁটা পাওয়া যাবে কি না সন্দেহ।’ মাজদিয়া বাজারে সজনের ফুল ও ডাঁটার পাইকারি ক্রেতা ও বিক্রেতা অসিত কুণ্ডু বলেন, ‘সজনের ফুল-ডাঁটার দাম বাড়লেও এই সময়ে খুব চাহিদা থাকে। মেঘ, কুয়াশা, বৃষ্টিতে গাছ থেকে প্রচুর ফুল ঝরে গিয়েছে। তাই ব্যবসা নিয়ে আমরা উদ্বেগে আছি।’
প্রসঙ্গত সজনে ফুল ও ডাঁটা শরীরের জন্য খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম, প্রোটিন থাকে। ভিটামিন এ, বি ও সি, প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড ও কার্বোহাইট্রেডও থাকে। থাকে মিনারেলসও। এই পাতা খেলে প্রেসার, ওজন নিয়ন্ত্রণে থাকে। বহু অসুখেও কাজ করে সজনের পাতা।বিশেষ করে বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। ডায়াবেটিস রোগেও খুব কাজে লাগে। বাতের সমস্যা দূর করতে সাহায্য করে।