বেঙ্গালুরু: মহিলাদের প্রিমিয়ার লিগে দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের। শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে উড়িয়ে দিলেন জেমাইমা রড্রিগেজরা। উল্লেখ্য, টস হেরে প্রথমে ব্যাট করে হরমনপ্রীত কাউররা তুলেছিলেন ৯ উইকেটে ১২৩। জবাবে ৩৩ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ক্যাপিটালস। ৯টি চার সহ ৪৯ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ক্যাপ্টেন মেগ ল্যানিং। এছাড়া শেফালি ভার্মা ৪৩ রানের ইনিংস খেলেছেন।



