Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেট্রো প্রকল্পের চিংড়িঘাটা জট, হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য

রাজ্যের অসহযোগিতায় বাধাপ্রাপ্ত হচ্ছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট্রোর অরেঞ্জ লাইন চালুর কাজ। চিংড়িঘাটার যান জট নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এমনই অভিযোগ করেছিল মেট্রো।

মেট্রো প্রকল্পের চিংড়িঘাটা জট,  হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের অসহযোগিতায় বাধাপ্রাপ্ত হচ্ছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট্রোর অরেঞ্জ লাইন চালুর কাজ। চিংড়িঘাটার যান জট নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এমনই অভিযোগ করেছিল মেট্রো। যার জেরে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। অরেঞ্জ লাইন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগমের অভিযোগ ছিল, চিংড়িঘাটায় ৩৬৬ মিটারের সংযোগের অভাবে এই মেট্রো পথ চালু করা যাচ্ছে না। কিছু সময় দিলেই ওই অংশের কাজ করা যাবে। কিন্তু চিংড়িঘাটায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্য না নিলে সেই কাজ করা যাচ্ছে না। ট্রাফিক নিয়ন্ত্রণে রাজ্যের তরফে এখনও নো-অবজেকশন পাওয়া যায়নি বলেও অভিযোগ। 

Advertisement

রাজ্যের রিপোর্টের প্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষকে পাল্টা বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ২৯ আগস্টের মধ্যে মেট্রো কর্তৃপক্ষকে তাদের বক্তব্য জানাতে হবে ওই দিন ফের মামলার শুনানি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ