বেঙ্গল এসটিএফের বড় সাফল্য, মিলল অস্ত্র ভান্ডারের হদিশ
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৮:৪৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রাজ্যে সমস্ত রকমের দুর্নীতির অবসান ঘটাবেন তিনি। সেইমতো তৎপরতা দেখা গেছে প্রশাসনিক স্তরেও। সম্প্রতি দুর্গাপুরের এক কয়লা মাফিয়া শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। এবার তাকে জেরা করে বিশাল অস্ত্র ভান্ডারের হদিস পেল এসটিএফ। উদ্ধার হয়েছে ২১ টি আগ্নেয়াস্ত্র। যার মধ্যে রয়েছে ছয়টি মাস্কেট, চারটি ৭ এম এম পিস্তল এবং এগারোটি পাইপ গান। এছাড়াও ৬৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বেআইনিভাবে কয়লা খনন এবং পাচারের জন্য এই অস্ত্র সিন্ডিকেটের সদস্যদের হাতে তুলে দেওয়া হত। মূলত বিহার ঝাড়খান্ড থেকে চোরাপথে আনা হত এ বেআইনি আগ্নেয়াস্ত্র। 

Advertisement

অভিযুক্তকে জেরা করে কয়লা মাফিয়া সিন্ডিকেটের কাজের ধরন দেখে কার্যত চমকে উঠেছেন তদন্তকারীরা। জেলায় উঠে এসেছে যারা আইন মেনে টেন্ডার পেতেন কয়লা তোলার জন্য তাদেরকে কার্যত ভয় দেখিয়ে কাজ করতে দেওয়া হত না। তাদের জায়গায় বেআইনিভাবে কয়লা তুলত কয়লা মাফিয়া সিন্ডিকেট সদস্যরা। আর এই কাজেই ব্যবহার হত বাজেয়াপ্ত হওয়া সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র।

পাশাপাশি বীরভূমের মুরারই থেকে বেঙ্গল এসটিএফ উদ্ধার করল বিপুল পরিমান বিস্ফোরক। গ্রেপ্তার করা হয়েছে ২ অভিযুক্তকে।