নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের প্রথম মেট্রো চালু হয় কলকাতায়। দীর্ঘ ৪০ বছর আগে তৈরি হওয়া পরিবেশবন্ধব পরিবহণ মাধ্যম এবার দূষণ রোধে নতুন করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। প্রথাগত বিদ্যুতের বাইরে অপ্রচলিত শক্তি উৎপাদনে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো। ইতিমধ্যে শহরের বিভিন্ন মেট্রো স্টেশনের ছাদে সোলার প্যানেল বসিয়ে ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া চালু করেছে। আগামী ২ বছরের মধ্যে আরও অতিরিক্ত ২৩.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই মতো শহরের নতুন নতুন মেট্রো রুটের স্টেশনগুলিকে চিহ্নিতকরণের কাজ চলছে। সিইএসসি’র সহযোগিতায় গোটা বিষয়টি নিয়ে চূড়ান্ত পর্যায়ে। এই বিরাট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন শুরু হলে প্রতিবছর বিদ্যুৎ মাসুল খাতে কয়েক কোটি টাকা সাশ্রয় হবে রেলের।



