Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গে আজ থেকে তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

উত্তরবঙ্গে আজ থেকে ৯ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত পড়ুন।

উত্তরবঙ্গে আজ থেকে তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। আজ, মঙ্গলবার থেকে ৯ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 

Advertisement

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হলেও, গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। চড়া রোদ ও ভ্যাপসা গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। রোগব্যাধিও বাড়ছে। 
সোমবার দুপুরের পর থেকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আকাশে হঠাৎ মেঘ দেখা দিলেও তা স্থায়ী হয়নি। ফের রোদের তেজে বেড়েছে গরম। বৃষ্টির দেখা না মেলায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে আবহাওয়া দপ্তর স্বস্তির খবর দিয়েছে। আজ, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর অভ্যন্তরীণ ওড়িশার ওপর অবস্থানরত নিম্নচাপের প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের সঙ্গে অনুকূল বায়ুপ্রবাহের জেরে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, এক-দু’টি জায়গায় ২০ সেন্টিমিটারেরও বেশি অতি প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমা, পাহাড়ি এলাকায় ধস এবং নদ-নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ