Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চমক দিতে তৈরি মেসারার্স

চমক দিতে তৈরি মেসারার্স
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

স্থাপিত: ১৯০২ সাল।

Advertisement

ইতিহাস: কলকাতা ময়দানে শতবর্ষ পার করা অন্যতম ক্লাব। তবে গড়ের মাঠে মেসারার্স বরাবরই রয়ে গিয়েছে পিছনের সারিতে। মূলত প্রথম ও দ্বিতীয় ডিভিশনের আটকে থাকত তারা। তবে ২০২২ সালে ক্লাবের ফুটবল বিভাগের দায়িত্ব নিয়েই নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন কুশল ব্যানার্জি। ২০২৩-২৪ মরশুমে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার যোগ্যতা অর্জন করে মেসারার্স। প্রথম বছর মহমেডানকে হারিয়ে তাক লাগিয়ে দেয় তারা। জহর দাসের প্রশিক্ষণে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে মেসারার্স। তবে তাঁর অসুস্থতার কারণে বর্তমানে দলের দায়িত্ব সামলাচ্ছেন রাজীব দে।
উল্লেখযোগ্য ফুটবলার: দল গঠনের ক্ষেত্রে তরেুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার উপর জোর দিয়েছেন কর্তারা। ময়দানে পোড় খাওয়া সুরচন্দ্র সিং, রাম মালিক, রোনাল্ড সিং, তীর্থঙ্কর রায়, দিপেন্দু দুয়ারির মতো ফুটবলারের পাশাপাশি একঝাঁক তরুণ ফুটবলার রয়েছে স্কোয়াডে।
কোচের মন্তব্য: ইস্ট বেঙ্গল, মোহন বাগানের পাশাপাশি সুরুচি সংঘ, ক্যালকাটা কাস্টমস, কালীঘাট এমএসের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে। ফলে লড়াইটা কঠিন। তবে ছেলেরা ভালো ফল করার ব্যাপারে আশাবাদী।
সেরা পারফরম্যান্স: ২০২৩-২৪ মরশুমে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ারে যোগ্যতা অর্জন।
লক্ষ্য: সুপার সিক্সে যোগ্যতা অর্জন করা।

Advertisement
সম্পর্কিত সংবাদ