Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

হেডে দুরন্ত গোল মেসির

দীর্ঘ ফুটবল কেরিয়ারে খুব কম ম্যাচেই হেডে জাল কাঁপিয়েছেন তিনি। তবে শুক্রবার মেজর লিগ সকারে লায়োনেল মেসি যেভাবে শরীরে শূন্যে ছুড়ে হেডে গোল করলেন, তা বহুদিন অনুরাগীদের হৃদয়ে থাকবে।

হেডে দুরন্ত গোল মেসির
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: দীর্ঘ ফুটবল কেরিয়ারে খুব কম ম্যাচেই হেডে জাল কাঁপিয়েছেন তিনি। তবে শুক্রবার মেজর লিগ সকারে লায়োনেল মেসি যেভাবে শরীরে শূন্যে ছুড়ে হেডে গোল করলেন, তা বহুদিন অনুরাগীদের হৃদয়ে থাকবে। পাশাপাশি ম্যাচে আরও একবার জাল কাঁপান তিনি। আর্জেন্তাইন মহাতারকার জোড়া গোলে ভর করে মেজর লিগ সকারে প্লে-অফে জয় দিয়ে অভিযান শুরু করল ইন্তার মায়ামি। ঘরের মাঠে ন্যাশভিলকে ৩-১ গোলে হারাল তারা। মেসি ছাড়া স্কোরশিটে নাম তোলেন তাদেয়ো আলেন্দে। উল্লেখ্য, প্লে-অফের প্রথম রাউন্ডে তিনটি ম্যাচ খেলবেন মেসিরা। দু’টি জিতলেই মিলবে শেষ চারের টিকিট। একইসঙ্গে এমএলএসে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুটও জিতলেন এলএমটেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ