Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মেসি ম্যাজিকে চ্যাম্পিয়ন্স কাপ জিতল ইন্তার মায়ামি

৩৯ বছর বয়সেও অপ্রতিরোধ্য লায়োনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব জার্সিতে তাঁর ম্যাজিক অব্যাহত। বৃহস্পতিবার ইন্তার মায়ামির জার্সিতে আরও এক ট্রফি জয়ের স্বাদ পেলেন আর্জেন্তাইন মহাতারকা।

মেসি ম্যাজিকে চ্যাম্পিয়ন্স কাপ জিতল ইন্তার মায়ামি
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: ৩৯ বছর বয়সেও অপ্রতিরোধ্য লায়োনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব জার্সিতে তাঁর ম্যাজিক অব্যাহত। বৃহস্পতিবার ইন্তার মায়ামির জার্সিতে আরও এক ট্রফি জয়ের স্বাদ পেলেন আর্জেন্তাইন মহাতারকা। সেই সুবাদে কেরিয়ারে তাঁর মোট খেতাব জয়ের সংখ্যা হল ৪৯। বিশ্ব ফুটবল আঙিনায় তাঁর এই সাফল্যের ধারেকাছে কেউ নেই। শুধু তাই নয়, বৃহস্পতিবার ক্রুজ আজুলের বিরুদ্ধে জাল কাঁপানোর সুবাদে ইন্তার মায়ামির হয়ে গোলের সেঞ্চুরিও পূর্ণ করলেন লিও। ২-০ গোলে জিতল ইন্তার মায়ামি। কেরিয়ারে এর আগে বার্সেলোনার হয়ে ১৮৮ ও দেশের জার্সিতে শততম গোল করতে তাঁর লেগেছিল ১৭৪টি ম্যাচ। সেখানে ইন্তারের হয়ে মাত্র ১১৫ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। আর সব মিলিয়ে তাঁর গোল সংখ্যা ৯২৯। ম্যাচে জাঁল কাঁপানোর পাশাপাশি মেসির পাস থেকে ইন্তারের হয়ে দ্বিতীয় গোলটি করেন কাসেমিরো।

Advertisement

সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ইন্তার। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে তাই সাফল্যের মুখ দেখতে মরিয়া ছিলেন মেসিরা। ম্যাচের শুরু থেকেই পরিকল্পিত ফুটবল মেলে ধরেন তাঁরা। দীর্ঘ ফুটবল কেরিয়ার খুব কমই হেডে গোল করেছেন এলএমটেন। এদিন অবশ্য ২৪ মিনিটে তাঁর লক্ষ্যভেদ দেখে গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায়। বক্সের ডানদিক থেকে লুইস সুয়ারেজের ভাসানো সেন্টারে শরীর শূন্যে ছুড়ে হেডে লক্ষ্যভেদ মেসির (১-০)। বল জালে জড়াতেই মাঠে শুয়ে সেলিব্রেশনে মাতেন তিনি। এরপর ম্যাচের শেষলগ্নে আর্জেন্তাইন মহাতারকার ভাসানো কর্নার থেকে হেডে লক্ষ্যভেদে জয়ের খেতাব নিশ্চিত করেন কাসেমিরো (২-০)।
ম্যাচের পর মেসিকে প্রশংসায় ভরালেন ইন্তার মায়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। তাঁর মন্তব্য, ‘৩৯ বছর বয়সে যেভাবে লিও প্রতিনিয়ত নিজেকে নিংড়ে দিচ্ছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এবার ব্যালন ডি’ওর মেসির হাতেই ওঠা উচিত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ