Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ভোজিনহাকে উপহার মেসির

সদ্যসমাপ্ত বিশ্বকাপের বড় চমক ভোজিনহা। কেপ ভার্দের এই ৪০ বছর বয়সি গোলরক্ষক মেগা আসরে এসেছিলেন নীরবে

ভোজিনহাকে উপহার মেসির
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ জার্সি: সদ্যসমাপ্ত বিশ্বকাপের বড় চমক ভোজিনহা। কেপ ভার্দের এই ৪০ বছর বয়সি গোলরক্ষক মেগা আসরে এসেছিলেন নীরবে। কিন্তু ফিরেছেন টুর্নামেন্টে সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন হয়ে। বিশ্বকাপের রাউন্ড অব ৩২’তে মেসির সঙ্গে তাঁর দ্বৈরথও ছিল দেখার মতো। শেষ পর্যন্ত দেশ বশ মানলেও ভোজিনহাদের লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। ম্যাচের পর মেসিও আলাদা করে এই গোলরক্ষকের প্রশংসা করেন। এখন জানা যাচ্ছে, তাঁকে বিশেষ উপহারও পাঠিয়েছেন মেসি। এক সংবাদমাধ্যমে খবর, ফাইনালের খেলা দেখতে ভোজিনহার পরিবারের চারজনকে টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন লিও। এমনকি, কেপ ভার্দে থেকে তাঁদের আমেরিকা আসার ব্যবস্থাও করেন আর্জেন্তাইন মহাতারকা। যদিও এলএমনটেন নিজে এই ব্যাপারে মুখ খুলেননি। ভোজিনহার পরিবারেরই একজন খবরটি জানিয়েছেন। এবং মেসিকে ধনব্যাদ জানাতেও ভোলেননি। উল্লেখ্য, দুরন্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ভোজিনহা। এছাড়া মেগা আসরের পর তাঁর ট্রান্সফার মার্কেটে তাঁর বাজারমূল্য প্রায় ৯০০ শতাংশ বেড়েছে। বিশ্বকাপের আগে কেপ ভার্দের গোলরক্ষকের বাজারমূ্ল্য ছিল ৫৮ হাজার ডলার। সেটা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৮১ হাজার ডলার। 

Advertisement

এদিকে, বিশ্বকাপ শেষে আর্জেন্তিনার প্রেসিডেন্ট ক্লডিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে আটক করেছিল এফবিআই। এএফএ’র আন্তর্জাতিক চুক্তির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন। তারা জানিয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। পুরোটাই ভুয়ো।

Advertisement
সম্পর্কিত সংবাদ