এবার দেশের মাঠে খেলবেন মেসি
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: গত ৬ অক্টোবর দেশের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লায়োনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। তবে বাঁ পায়ের জাদুকরকে রাজকীয় বিদায় জানাতে ৬ অক্টোবর দেশের মাটিতে এক বিশেষ ম্যাচ আয়োজন করে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন। নীল-সাদা জার্সিতে সেটাই ছিল লিওর শেষ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও খুব তাড়াতাড়ি ফের আর্জেন্তিনার মাটিতে ম্যাচ খেলতে পারেন মেসি। তবে তা ক্লাবের জার্সিতে। নতুন বছরে প্রাক মরশুম সফরে আর্জেন্তাইন ক্লাব রিভারপ্লেটের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ইন্তার মায়ামি। সেখানে মেসির খেলার সম্ভাবনা প্রবল। তেমনটা হলে এই প্রথম আর্জেন্তিনার মাটিতে কোনো স্বদেশীয় ক্লাবের বিরুদ্ধে খেলতে দেখা যাবে এলএমটেনকে। ইন্তার মায়ামি কোচ ক্রিশ্চিয়ান গঞ্জালেস নিজেই একথা জানিয়েছেন। ২০২৭ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে সেই ম্যাচ। সামনে মেজর লিগ সকারের প্লে-অফের লড়াই। তাই আপাতত তাতেই মনঃসংযোগ করতে চান মেসি, সুয়ারজেরা।

Advertisement