মিয়ামি: প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল ছুড়ে বিতর্কে জড়ালেন লায়োনেল মেসি। এমএলএস কাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বাস ক্রর কাছে ০-৩ ব্যবধানে হারে ইন্তার মায়ামি। ফলে শিরোপা ধরে রাখতে হলে ডেভিড বেকহ্যামের দলকে ফিরতি ম্যাচে বড়ো ব্যবধানে জিততে হবে। তবে সেসব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এলএমটেনের আচরণ। প্রথমার্ধে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামির দলটি। এরপর থ্রো ইনের সময় মেসিকে বিরক্ত করছিলেন কলম্বাসের স্ট্রাইকার তাপিয়া। সেই সময় মাথা গরম করে বল নিয়ে তাঁর মুখে আঘাত করেন মেসি। ঘটনার পর রেফারি দুই ফুটবলারকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। তবে কেউ কেউ বলছেন, এমন ঘটনায় লাল কার্ড প্রাপ্য ছিল আর্জেন্তাইন মহাতারকার।



