Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

চোট সারিয়ে অনুশীলন শুরু মেসির

ইন্তার মায়ামির হয়ে প্রাক মরশুম প্রস্তুতি সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লায়োনেল মেসি। সঙ্গে সঙ্গেই ইকুয়েডর সফর বাতিল করে মেজর লিগ সকারের ক্লাবটি।

চোট সারিয়ে অনুশীলন শুরু মেসির
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: ইন্তার মায়ামির হয়ে প্রাক মরশুম প্রস্তুতি সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লায়োনেল মেসি। সঙ্গে সঙ্গেই ইকুয়েডর সফর বাতিল করে মেজর লিগ সকারের ক্লাবটি। দেশে ফিরেই মেসির চোট পরীক্ষা করা হয়। তবে রিপোর্টে তেমন গুরুতর কিছু পাওয়া যায়নি। তা সত্ত্বেও দু’সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা। তবে বাড়িতে বসে না থেকে বুধবারই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন আর্জেন্তাইন মহাতারকা। আগামী শনিবার লস অ্যাঞ্জেলস এফসি’র বিরুদ্ধে লিগ অভিযান শুরু করবে ইন্তার মায়ামি। তার আগে মেসি অনুশীলনে ফেরায় স্বস্তি পেয়েছেন কোচ হাভিয়ের মাসচেরানো। এদিন বল পায়ে পুরো দলের সঙ্গে অনুশীলন সারেন বাঁপায়ের জাদুকর। তবে প্রথম ম্যাচে তাঁকে বিশ্রামে রেখেই দল সাজাতে পারেন ইন্তার মায়ামি কোচ মাসচেরানো।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ