Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মেসি ম্যাজিকে শেষ চারে ইন্তার মায়ামি

কয়েকদিন আগেই আমেরিকায় আয়োজিত বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন লায়োনেল মেসি। সেখানে নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে জাহির করতে চাননি আর্জেন্তাইন মহাতারকা

মেসি ম্যাজিকে শেষ চারে ইন্তার মায়ামি
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: কয়েকদিন আগেই আমেরিকায় আয়োজিত বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন লায়োনেল মেসি। সেখানে নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে জাহির করতে চাননি আর্জেন্তাইন মহাতারকা। তিনি সাফ জানান, এখনও ফুটবলকে তাঁর অনেক কিছু দেওয়া বাকি। ৩৮ বছর বয়সে ঠিক সেটাই করে চলেছেন বাঁপায়ের জাদুকর। কেরিয়ারের সায়াহ্নেও গোল করে ও করিয়ে একার কাঁধে দলকে টানছেন লিও। শনিবার মেসি-ম্যাজিকে ভর করেই ক্লাব ইতিহাসে প্রথমবারের জন্য মেজর লিগ সকারের কাপ যুদ্ধে শেষ চারে পৌঁছল ইন্তার মায়ামি। প্লে-অফে তিন ম্যাচের লড়াইয়ে ন্যাশভিলেকে ২-১ হারাল তারা। শনিবার ঘরের মাঠে ৪-০ গোলে জিতলেন মেসিরা। নিজে জোড়া লক্ষ্যভেদের পাশাপাশি তাদেও আলেন্দেকে দিয়ে আরও দু’টি গোল করান তিনি। আগামী ২২ নভেম্বর শেষ চারের লড়াইয়ে সিনসিনাটির মুখোমুখি হবে ইন্তার মায়ামি।

Advertisement

ইন্তার মায়ামি- ৪  :   ন্যাশভিলে- ০
(মেসি-২, আলেন্দে-২)

Advertisement
সম্পর্কিত সংবাদ