Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইন্তার মায়ামিকে জেতালেন মেসি

ইন্তার মায়ামিকে জেতালেন মেসি
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: ক্লাব বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে মেজর লিগ সকারে জয়ে ফিরল ইন্তার মায়ামি। নায়ক লায়োনেল মেসি। শনিবার অ্যাওয়ে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও আর্জেন্তাইন মহাতারকার দুরন্ত পারফরম্যান্সের সুবাদে মন্ট্রিয়ালকে ৪-১ গোলে হারায় ইন্তার মায়ামি। জোড়া লক্ষ্যভেদ এলএমটেনের। এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো। প্রতিপক্ষের চার ফুটবলারকে কাটিয়ে জাল কাঁপান বাঁ পায়ের জাদুকর। ইন্তার মায়ামির অপর দুই গোলদাতা তাদেও আলেন্দে ও তেলাস্কো সেগোভিয়া। মন্ট্রিয়ালের একমাত্র গোলটি প্রিন্স ওয়ুসুর। এই জয়ের সুবাদে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে রইল ইন্তার মায়ামি। শীর্ষস্থানে থাকা সিনসিনাটির (২১ ম্যাচে ৪২ পয়েন্ট) চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে মেসিরা। যদিও তাদের চেয়ে চারটি ম্যাচ কম খেলেছে ডেভিড বেকহ্যামের দল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ