Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ছন্দে মেসি, ৬ গোল আর্জেন্তিনার

৭২ ঘণ্টা আগেই ক্লাব জার্সিতে জোড়া গোল এসেছিল তাঁর পা থেকে। এবার দেশের হয়েও চেনা মেজাজে ধরা দিলেন লায়োনেল মেসি

ছন্দে মেসি, ৬ গোল আর্জেন্তিনার
  • ১৬ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

ফ্লোরিডা: ৭২ ঘণ্টা আগেই ক্লাব জার্সিতে জোড়া গোল এসেছিল তাঁর পা থেকে। এবার দেশের হয়েও চেনা মেজাজে ধরা দিলেন লায়োনেল মেসি। নিজে স্কোরশিটে নাম না তুললেও, তাঁর জোড়া অ্যাসিস্টে ভর করে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বড় জয় পেল আর্জেন্তিনা। মঙ্গলবার মার্কিন মুলুকে পুয়ের্তো রিকোকে হাফ ডজন গোলের মালা পরাল লায়োনেল স্কালোনি-ব্রিগেড। জোড়া গোল ম্যাক অ্যালিস্টার ও লাওতারো মার্তিনেজের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন গঞ্জালো মন্তিয়েল। অপর গোলটি আত্মঘাতী। উল্লেখ্য, গত ম্যাচে ভেনিজুয়েলার বিরুদ্ধে মেসিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ স্কালোনি। তবে মঙ্গলবার বাঁ পায়ের জাদুকরকে রেখেই দল জানান তিনি। মেসিও গোটা ম্যাচে দাপিয়ে বেড়ালেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ