Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গুরুত্বপূর্ণ সময়ে চোট পেয়ে ছিটকে যাওয়ায় হতাশ মেসি

চোটের কারণে শেষ মুহূর্তে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন লায়োনেল মেসি। বিশ্বকাপের বাছাই পর্বে আসন্ন দু’টি ম্যাচে দলের অধিনায়ককে ছাড়াই মাঠে নামবে আর্জেন্তিনা। সোমবার দলের পক্ষ থেকে সরকারিভাবে একথা জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ সময়ে চোট পেয়ে ছিটকে যাওয়ায় হতাশ মেসি
  • ২০ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

ফ্লোরিডা: চোটের কারণে শেষ মুহূর্তে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন লায়োনেল মেসি। বিশ্বকাপের বাছাই পর্বে আসন্ন দু’টি ম্যাচে দলের অধিনায়ককে ছাড়াই মাঠে নামবে আর্জেন্তিনা। সোমবার দলের পক্ষ থেকে সরকারিভাবে একথা জানানো হয়েছে। গত কয়েক মাসে একাধিকবার চোটের কারণে দল থেকে বাদ পড়তে হয়েছে বাঁ পায়ের জাদুকরকে। গত বছর কোপা আমেরিকার ফাইনালেও চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন এলএমটেন। গত রবিবার ইন্তার মায়ামির হয়ে বাঁ পায়ের উরুতে চোট পান তিনি। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে মেসিকে ছাড়াই দল সাজানোর সিদ্ধান্ত নেন জাতীয় দলের কোচ লায়োনেল স্কালোনি। এভাবে চোটের কারণে ছিটকে যাওয়ায় হতাশ লিও।

Advertisement

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মেসি লেখেন, ‘বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। অথচ চোটের কারণে এই দু’টি ম্যাচে খেলতে না পারাটা সত্যিই দুর্ভাগ্যের। বরাবরের মতো আমি চেয়েছিলাম, মাঠে নেমে দলকে সাহায্য করতে। কিন্তু শেষ মুহূর্তে সামান্য চোট আমাকে সরে দাঁড়াতে বাধ্য করল। তবে মাঠে না থাকলেও, একজন সাধারণ সমর্থকের মতোই বাইরে থেকে দলের হয়ে গলা ফাটাব।’ মেসির অনুপস্থিতিতে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ল আর্জেন্তিনার আপফ্রন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ