Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোনাল্ডোদের জয়ের দিনে আটকে গেলেন মেসিরা

সৌদি প্রো লিগে প্রথম খেতাব জয়ের লক্ষ্যে অবিচল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার অ্যাওয়ে ম্যাচে আল আকহুদকে ২-০ গোলে হারাল আল নাসের

রোনাল্ডোদের জয়ের দিনে আটকে গেলেন মেসিরা
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: সৌদি প্রো লিগে প্রথম খেতাব জয়ের লক্ষ্যে অবিচল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার অ্যাওয়ে ম্যাচে আল আকহুদকে ২-০ গোলে হারাল আল নাসের। ম্যাচে সিআরসেভেনের পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন হোয়াও ফেলিক্স। এই জয়ের সুবাদে ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল জর্জ হেসাসের ছেলেরা। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের (২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট) চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে তারা। উল্লেখ্য, ২০২৩ সালে ইউরোপের পাট চুকিয়ে সৌদি লিগে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। তবে গত তিন মরশুমে লিগ জয়ের স্বপ্ন অধরাই থাকে পর্তুগিজ মহাতারকার। এবার শুরু থেকেই ছন্দে আল নাসের।

Advertisement

রোনাল্ডোদের জয়ের দিনে মেজর লিগ সকারে আটকে গেল লিও মেসির ইন্তার মায়ামি। শনিবার ঘরের মাঠে নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ড্র করল তারা। দলের দ্বিতীয় গোলের ক্ষেত্রে অবদান রাখলেও গোটা ম্যাচে বেশ নিষ্প্রভ দেখায় এলএমটেনকে। ইন্তার মায়ামির হয়ে স্কোরশিটে নাম তোলেন মাতেও সিলভেত্তি ও জার্মান বেরতেরামে। এই ড্রয়ের ফলে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রইল ইন্তার মায়ামি।

Advertisement
সম্পর্কিত সংবাদ