Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অলস্টার ম্যাচ না খেলায় নির্বাসিত মেসি-আলবা

মেজর লিগ সকারে আয়োজিত অলস্টার প্রীতি ম্যাচে অংশগ্রহণ না করায় নির্বাসিত হলেন লায়োনেল মেসি ও জর্ডি আলবা। দু’জনেই একটি করে ম্যাচ খেলতে পারবেন না। আর এই সিদ্ধান্তের পরেই ক্ষোভে ফেটে পড়ে ইন্তার মায়ামি শিবির।

অলস্টার ম্যাচ না খেলায় নির্বাসিত মেসি-আলবা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: মেজর লিগ সকারে আয়োজিত অলস্টার প্রীতি ম্যাচে অংশগ্রহণ না করায় নির্বাসিত হলেন লায়োনেল মেসি ও জর্ডি আলবা। দু’জনেই একটি করে ম্যাচ খেলতে পারবেন না। আর এই সিদ্ধান্তের পরেই ক্ষোভে ফেটে পড়ে ইন্তার মায়ামি শিবির। দলের অন্যতম কর্ণধার জর্জ মাস বলেছেন, ‘এ কেমন সিদ্ধান্ত! একটা প্রীতি ম্যাচে অংশগ্রহণ না করার কারণে কোনও ফুটবলারকে নির্বাসিত হতে হবে। এমন কঠোর সিদ্ধান্ত কখনওই মেনে নেওয়া যায় না।’ উল্লেখ্য, মেজর লিগ সকারে ফি বছর একটি করে অলস্টার ম্যাচ আয়োজিত হয়। লিগ খেলা নির্বাচিত ফুটবলারদের বিরুদ্ধে মেক্সিকোর লিগের সেরা ফুটবলাররা মুখোমুখি হন। মেজর লিগ সকারের নিয়মানুসারে, এই ম্যাচে খেলা বাধ্যতামূলক। কোনও ফুটবলার একান্ত অংশগ্রহণ করতে না পারলে, তাঁকে যথাযথ কারণ তুলে ধরতে হয়। তবে মেসি ও আলবা সেই নির্দেশ অমান্য করেই এই ম্যাচে অনুপস্থিত ছিলেন এবং না খেলার কোনও যথাযথ কারণ জানাননি। তাই ইন্তার মায়ামির এই দুই ফুটবলারকে নির্বাসিত হতে হয়। ফলে এমএলএসে সিনসিনাটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি-আলবাকে ছাড়াই দল সাজাতে হবে কোচ হাভিয়ের মাসচেরানোকে। যা কিছুটা হলেও চিন্তা বাড়াবে ইন্তার মায়ামি কোচের।

Advertisement

মেসিদের নির্বাসন প্রসঙ্গে লিগ কমিটির কমিশনার ডন গারবের জানান, ‘আমি জানি, মেসি এই লিগকে কতটা ভালোবাসেন। তাঁর মতো ফুটবলারের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবে নিয়ম সবার জন্যই সমান। আগামী দিনে অবশ্যই এর কোনও পরিবর্তন আনা যায় কিনা, তা নিয়ে অবশ্যই আলোচনা করব।’

সম্পর্কিত সংবাদ