Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬

অসমের চা-বাগানে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ, তিনসুকিয়ায় সড়ক অবরোধ, ধৃত অভিযুক্ত

অসমের তিনসুকিয়া জেলার তালাপের খোবং চা-বাগানে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ। ঘটনার প্রতিবাদে শনিবার গোর্খা স্টুডেন্টস ইউনিয়নের তিনসুকিয়া শাখার নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।

অসমের চা-বাগানে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ, তিনসুকিয়ায় সড়ক অবরোধ, ধৃত অভিযুক্ত
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের তিনসুকিয়া জেলার তালাপের খোবং চা-বাগানে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ। ঘটনার প্রতিবাদে শনিবার গোর্খা স্টুডেন্টস ইউনিয়নের তিনসুকিয়া শাখার নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পাপ্পু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার খোবং চা-বাগানে ঘটনাটি ঘটে। অভিযোগ, পাপ্পু আহমেদ নামে অভিযুক্ত ব্যক্তি চা-বাগানের মধ্যে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণ করে এবং পরে তাঁকে খুনের চেষ্টাও করে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। চা-বাগানের শ্রমিকরা ওই মহিলাকে দেখতে পেয়ে আশপাশের বাসিন্দাদের বিষয়টি জানান। এরপর ক্ষুব্ধ এলাকাবাসীরা অভিযুক্তের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ক্ষুব্ধ স্থানীয় মানুষের বক্তব্য, এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। ওই মহিলাকে ধর্ষণের পর তাঁকে খুনেরও চেষ্টা করা হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ