Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মহিলাদের তুলনায় পুরুষরা বেশি খরচ করেন!

ভালোবাসার মানুষের জন্য একটা নির্দিষ্ট দিন কি যথেষ্ট? নাকি ক্যালেন্ডার মেনে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে- তে নিজের প্রিয় মানুষটিকে একটু বিশেষ উপহার দিয়ে জানাবেন, তিনি আপনার কাছে কতটা স্পেশাল?

মহিলাদের তুলনায় পুরুষরা বেশি খরচ করেন!
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভালোবাসার মানুষের জন্য একটা নির্দিষ্ট দিন কি যথেষ্ট? নাকি ক্যালেন্ডার মেনে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে- তে নিজের প্রিয় মানুষটিকে একটু বিশেষ উপহার দিয়ে জানাবেন, তিনি আপনার কাছে কতটা স্পেশাল? উদ্দেশ্য যা-ই হোক, ভ্যালেন্টাইনস ডে-র বাণিজ্যিকীকরণ অস্বীকার করা যায় না। আর সেখানেই নাকি মহিলাদের তুলনায় পুরুষরা এগিয়ে। গত জানুয়ারিতে এই বিষয়ের উপর একটি সমীক্ষা হয় আমেরিকায়। সেখানে দেখা গিয়েছে, ভ্যালেন্টাইনস ডে-র জন্য পুরুষদের খরচের বাজেট মহিলাদের তুলনায় বেশি। মহিলাদের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি পুরুষ প্রিয় মানুষের উপহার কেনার জন্য বা তাঁর সঙ্গে এই বিশেষ দিনে ডেটে যাওয়ার জন্য আগে থেকে বাজেট সরিয়ে রাখেন। ফুল, চকোলেট, নানা উপহার কিনতে অনেক বেশি অর্থ খরচও করেন। সেখানে মহিলাদের খরচ করার হার কম। সমীক্ষার এই ফল প্রকাশ করেছে সেভিংস ডট কম নামক এক সংস্থা। এখন প্রশ্ন হল, ভারতীয়দের ক্ষেত্রে ভ্যালেন্টাইস ডে-র খরচের হিসেবে কারা এগিয়ে থাকবেন, মহিলা নাকি পুরুষ?  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ