Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

স্মারক বক্তৃতা

চলচ্চিত্র, মঞ্চ, বেতার, দূরদর্শন, নাটকের বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় একটি অবিস্মরণীয় নাম। তাঁর সহজ, সাবলীল অভিনয় প্রতিভার সঙ্গে অনেকেই পরিচিত। সম্প্রতি তাঁর উদ্দেশ্যে স্মারক বক্তৃতার আয়োজন করা হয় ইন্দুমতী সভাগৃহে।

স্মারক বক্তৃতা
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• চলচ্চিত্র, মঞ্চ, বেতার, দূরদর্শন, নাটকের বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় একটি অবিস্মরণীয় নাম। তাঁর সহজ, সাবলীল অভিনয় প্রতিভার সঙ্গে অনেকেই পরিচিত। সম্প্রতি তাঁর উদ্দেশ্যে স্মারক বক্তৃতার আয়োজন করা হয় ইন্দুমতী সভাগৃহে। কসবা সুরঞ্জনী সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর অভিনয় প্রতিভা নিয়ে সচিত্র প্রতিবেদন দেখানো হল। শুরুতে অভিনেতার জীবনের ওপর একটা সংক্ষিপ্ত পরিচিতি দিলেন শর্মিষ্ঠা দে। এরপর ‘রবীন্দ্রনাট্য সংকটে সংগীত: সংগীতের সংকট’ বিষয়ে তথ্যসমৃদ্ধ বিশ্লেষণমুলক আলোচনায় ডঃ অমর্ত্য মুখোপাধ্যায় জাতীয় সঙ্গীত, থেকে ডাকঘর, অমল দইওয়ালা, রক্তকরবী, বাল্মিকী প্রতিভা, ফাল্গুনী, অচলায়তন, প্রায়শ্চিত, নাটকের এবং বেশ কয়েকটি গানের প্রসঙ্গ তুলে ধরেন। অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন রীনা মুখোপাধ্যায়, রত্না সরদার, সহ অভিনেতা মিতা চট্টোপাধ্যায়, অমিত রায়। উপস্থিত ছিলেন বিমোচন ভট্টাচার্য, অনুপ মতিলাল প্রমুখ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ