Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিষিদ্ধ বাজি নিয়ে তরজার মাঝেই শব্দ শহিদদের জন্য স্মৃতিতর্পণ হুগলিতে

হুগলি জুড়ে পুলিশের বাজিবিরোধী অভিযান চলছে। তবে পরিবেশপ্রেমীদের দাবি, নিষিদ্ধ বাজি দেদার বিক্রি হয়েছে এবং ফেটেছে। গত কয়েকদিন ধরে এনিয়ে তরজাও অব্যাহত।

নিষিদ্ধ বাজি নিয়ে তরজার মাঝেই শব্দ শহিদদের জন্য স্মৃতিতর্পণ হুগলিতে
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জুড়ে পুলিশের বাজিবিরোধী অভিযান চলছে। তবে পরিবেশপ্রেমীদের দাবি, নিষিদ্ধ বাজি দেদার বিক্রি হয়েছে এবং ফেটেছে। গত কয়েকদিন ধরে এনিয়ে তরজাও অব্যাহত। তারমধ্যেই কার্তিকের অমাবস্যায় কালীপুজোর রাতে শব্দ শহিদদের স্মৃতিতর্পণ করল হুগলির পরিবেশপ্রেমী সংগঠনগুলির একটি সম্মিলিত মঞ্চ। হুগলির চন্দননগরের স্ট্র্যান্ড রোড এলাকায় সোমবার ওই স্মৃতিতর্পণ অনুষ্ঠান হয়েছে। সেখানে প্রদীপ জ্বালিয়ে শব্দ শহিদদের ছবি রেখে স্মৃতিতর্পণ করা হয়। সেই মঞ্চ থেকেই প্রশাসনের সক্রিয়তাকে কুর্নিশ করার পাশাপাশি বিভিন্ন নিন্দাও শোনা গিয়েছে।

Advertisement

স্মৃতিতপর্ণ অনুষ্ঠানে অনেকেই অভিযোগ করে বলেন যে, সমাজমাধ্যমে প্রচার করে শ্রীরামপুরে তুবড়ি প্রতিযোগিতা করা হচ্ছে। ডানকুনি পুরসভার উদ্যোগে বাজিবাজারে বিক্রি করা হচ্ছে নিষিদ্ধ বাজি। মঞ্চের অন্যতম কর্তা গৌতম সরকার বলেন, পুলিশ যখন উদ্যোগ নিয়েছে, আমরা তার সম্মান করেছি। কিন্তু চোখের সামনে যা ঘটছে, তা নিয়ে উর্দিধারীরা যখন নীরব, তখনও সত্যটাই তুলে ধরছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ