Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সমবায় ব্যাঙ্কের কার্যালয় পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা

সমবায় সংক্রান্ত বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বুধবার বিকেলে উলুবেড়িয়ায় আসেন। এখানে থাকা হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয় পরিদর্শন করেন তাঁরা।

সমবায় ব্যাঙ্কের কার্যালয় পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: সমবায় সংক্রান্ত বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বুধবার বিকেলে উলুবেড়িয়ায় আসেন। এখানে থাকা হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয় পরিদর্শন করেন তাঁরা। দলে তৃণমূলের তিনজন এবং বিজেপির তিনজন বিধায়ক ছিলেন। তাঁরা ব্যাঙ্কের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন।

Advertisement

কমিটির চেয়ারম্যান তথা জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, এই ব্যাঙ্কের কাজকর্ম যথেষ্টই ভালো। ঋণ আদায়ের ক্ষেত্রেও তাদের কাজ সন্তোষজনক। আমরা বিধানসভায় এই বিষয়ে রিপোর্ট দেব। প্রসঙ্গত, মঙ্গলবার কমিটির সদস্যরা উদয়নারায়ণপুর ও বাগনানে কয়েকটি প্রাথমিক সমবায় কৃষি ঋণদান সমিতি পরিদর্শন করেছিলেন। এদিন চেয়ারম্যান বিশ্বনাথ দাস বলেন, জেলায় প্রাথমিক কৃষি ঋণদান সমিতির ভূমিকাও ভালো। অনেক জেলার থেকে হাওড়া এগিয়ে আছে। আজ, বৃহস্পতিবার তাঁদের হাওড়ার জেলাশাসকের সঙ্গে বৈঠক করার কথা।

Advertisement
সম্পর্কিত সংবাদ