Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নব নালন্দা আয়োজিত ‘মেঘনাদবধ কাব্য’

নব নালন্দা স্কুলের হীরকজয়ন্তীবর্ষ উপলক্ষ্যে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি অবলম্বনে নৃত্যনাট্য ‘মেঘনাদবধ কাব্য’।

নব নালন্দা আয়োজিত ‘মেঘনাদবধ কাব্য’
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• নব নালন্দা স্কুলের হীরকজয়ন্তীবর্ষ উপলক্ষ্যে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি অবলম্বনে নৃত্যনাট্য ‘মেঘনাদবধ কাব্য’। স্কুলের ষাট বছরে পদার্পণ উপলক্ষ্যে বছরভর উৎসবের সূচনায় এই ধ্রুপদী প্রযোজনাটিকে বেছে নেওয়া হয়েছে। ১৯৭৬ সালে নব নালন্দার প্রতিষ্ঠাতা আর্য মিত্র ও ভারতী মিত্র প্রথমবার এই নৃত্যনাট্যটি নির্মাণ করেছিলেন। সে সময় ভাষ্যপাঠে ছিলেন কিংবদন্তি শিল্পী কাজী সব্যসাচী। ২০১৭ সালে স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষেও এটি প্রদর্শিত হয়। স্কুলের অধ্যক্ষ অরিজিৎ মিত্র বলেন, ‘অনেক বড় কাস্টিং ও জটিল চরিত্রের কারণে এটি নিয়মিত মঞ্চস্থ করা দুরূহ হলেও ঐতিহ্য মেনে আজও ভারতী মিত্রের মূল ভাবনাকে অক্ষুণ্ণ রাখা হয়েছে।’ এ বছর নৃত্যনাট্যটিতে মেঘনাদের চরিত্রে কৌশিক চক্রবর্তী এবং প্রমীলা চরিত্রে মধুবনী চ্যাটার্জী অনবদ্য অভিনয় করেন। ডিজিটাল যুগের আবহে কাজী সব্যসাচীর কণ্ঠের জাদুকে এবারেও ফিরিয়ে আনা হয়েছে। ভাষ্যপাঠে যোগ দিয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায় চৌধুরী সহ আরও অনেকে। যন্ত্রসঙ্গীত পরিচালনায় ছিলেন সুব্রত মুখোপাধ্যায়।

Advertisement

সঞ্জয় চক্রবর্তী

Advertisement
সম্পর্কিত সংবাদ