Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খতম! মেঘালয় হানিমুন কাণ্ডে গ্রেপ্তার সোনম

মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী। অবশেষে এই হত্যাকাণ্ডের রহস্য ভেদ করল পুলিস। গ্রেপ্তার করা হয়েছে নিহত যুবকের ‘নিখোঁজ’ স্ত্রী সোনমকে।

ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খতম! মেঘালয় হানিমুন কাণ্ডে গ্রেপ্তার সোনম
  • ১০ জুন, ২০২৫ ০১:০৬
Prefer us on Google

শিলং: মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী। অবশেষে এই হত্যাকাণ্ডের রহস্য ভেদ করল পুলিস। গ্রেপ্তার করা হয়েছে নিহত যুবকের ‘নিখোঁজ’ স্ত্রী সোনমকে। তাঁকে জেরা করে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। জানা গিয়েছে, হানিমুনে গিয়ে স্বামীকে খুন করাই মূল উদ্দেশ্য ছিল সোনমের। সে জন্য রীতিমতো ভাড়াটে খুনিদের সাহায্য নিয়েছিলেন তিনি। রাজাকে খুনের পরে লুকিয়ে ছিলেন উত্তরপ্রদেশের গাজিপুরে। অবশেষে পুলিসের কাছে আত্মসমর্পণ করেন। এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

সোমবার পুলিস আধিকারিকরা জানিয়েছেন যে, শনিবার রাতে গাজিপুরে একটি ‘ধাবা’ থেকে সোনমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। সেখানে তিনি আত্মসমর্পণ করেন। স্বামীকে খুনের দায়ে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে পুলিস।
খবরে প্রকাশ, রাজ নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২৪ বছর বয়সী সোনমের। সে কারণে হানিমুনে গিয়ে স্বামীকে খুনের ছক করেছিলেন তিনি। নিয়োগ করেছিলেন ভাড়াটে খুনি। পালিয়ে গিয়েও শেষ রক্ষা হল না।
মেঘালয় পুলিসের ডিজি জানিয়েছেন, সোনামকে গ্রেপ্তারের পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতারাতি আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে পাকড়াও করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। বাকি দু’জনকে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা পুলিসের কাছে স্বীকার করেছে যে, স্বামীকে খুনের জন্য সোনম তাদের ভাড়া করেছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ