২০২৫ সালে উষ্ণতম মেঘালয়
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শিলং: ২০২৫ সালে মেঘালয়ের বার্ষিক গড় তাপমাত্রা ছিল ২০.৭৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, ১২৫ বছরের মধ্যে এটাই উত্তর-পূর্বের রাজ্যের উষ্ণতম বছর। শুধু তাপমাত্রা বৃদ্ধিই নয়, গত বছর স্বাভাবিকের তুলনায় ৪৩ শতাংশ কম বৃষ্টিপাতও হয়েছে রাজ্যে। অর্থাৎ, একদিকে রেকর্ড উষ্ণতা, অন্যদিকে বর্ষার ঘাটতি—দুই রেকর্ডের সাক্ষী থাকল মেঘালয়।  মেঘালয় সরকারের সহযোগিতায় ‘স্টেটমেন্ট অন ক্লাইমেট ফর মেঘালয়: ২০২৫’ শীর্ষক রিপোর্টটি তৈরি করেছে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)- র পুনের ক্লাইমেট রিসার্চ অ্যান্ড সার্ভিসেস দপ্তর। ১৯০১ সাল থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে রাজ্যের তাপমাত্রার পরিবর্তন, বৃষ্টিপাতের প্রবণতা এবং আবহাওয়াজনিত পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। তাতেই এই তথ্য উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। 

Advertisement