দীপাবলিতে দূষণে  নাজেহাল দিল্লিবাসী
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দীপাবলি উদযাপনের মধ্যেই ভয়াবহ দশা রাজধানী দিল্লির বাতাসের গুণমানের। রবিবার দিনের বেলা দিল্লির বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৩৭৬। হিসাব অনুযায়ী, যা ‘অতি খারাপ’। রাত যত গড়িয়েছে, ততই বেড়েছে আতশবাজির দাপট। সঙ্গে পাল্লা দিয়ে খারাপ হয়েছে একিউআই। রাতে বহু জায়গায় বাতাসের গুণমান ছিল ‘মারাত্মক’ পর্যায়ে। বেসরকারি সংস্থার হিসাব অনুযায়ী, রাত সাড়ে এগারোটা নাগাদ একিউআই পৌঁছায় ১,৬৮৬-তে। সোমবার থেকে বেশ কয়েকদিন বাতাসের গুণমান ‘মারাত্মক’ পর্যায়ে থাকতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

Advertisement