Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগরে ভিড় নিয়ন্ত্রণে বৈঠক

শ্রাবণ মাসে সাগরে ভিড় নিয়ন্ত্রণ করা নিয়ে বৃহস্পতিবার প্রস্তুতি বৈঠক হল। সেখানে ঠিক হয়েছে, পুণ্যার্থীরা কেবলমাত্র এক নম্বর সি বিচে স্নান করতে পারবেন।

সাগরে ভিড় নিয়ন্ত্রণে বৈঠক
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শ্রাবণ মাসে সাগরে ভিড় নিয়ন্ত্রণ করা নিয়ে বৃহস্পতিবার প্রস্তুতি বৈঠক হল। সেখানে ঠিক হয়েছে, পুণ্যার্থীরা কেবলমাত্র এক নম্বর সি বিচে স্নান করতে পারবেন। খারাপ হালের জন্য এমনিতেই দুই ও তিন নম্বর বিচ বন্ধ। এবার ঢেউয়ের ঝাপটায় পাঁচ ও ছয় নম্বর সমুদ্র সৈকতও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে নামা যাবে না। এদিকে প্রশাসন সূত্রে খবর, এবার দেখা যাচ্ছে, শ্রাবণ মাস পড়তেই ভালো সংখ্যক পুণ্যার্থী ভিড় করতে শুরু করেছেন সাগরে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ