Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় চুনপোড়ার খনি অঞ্চলের বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে বৈঠক

বাঁকুড়ায় চুনপোড়ার খনি অঞ্চলের বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে বৈঠক
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বড়জোড়ার চুনপোড়ায় কয়লাখনি অঞ্চলের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে সোমবার বাঁকুড়ায় বৈঠক হল। এদিন বাঁকুড়া জেলা কালেক্টরেট অফিসের কনফারেন্স হলে ওই বৈঠকে অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) নকুলচন্দ্র মাহাত, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। কয়লাখনি এলাকায় জমিহারা পাঁচজনের হাতে এদিন প্রশাসনের তরফে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বড়জোড়ার চুনপোড়ায় ওই খনিটি ডিপিএল কর্তৃপক্ষ সরকারের থেকে লিজে পেয়েছে। খনি লাগোয়া এলাকা থেকে ১৮১টি পরিবারকে অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে। দু’-একর বা তার বেশি পরিমাণ জমি গিয়েছে, এমন পরিবারের একজনকে খনিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, ক্ষতিগ্রস্তরা সমস্ত পরিবার পিছু একটি করে চাকরি দাবি করেছেন। তা নিয়ে আলোচনা চলছে। বিধায়ক বলেন, প্রথমে প্রশাসনের তরফে বাড়ি তৈরির জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল। তা প্রয়োজনের তুলনায় কম বলে বাস্তুহারারা আমার কাছে তদ্বির করেন। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলাম। রাজ্য সরকার ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ করেছে। আমরা জেনেছি, পরিবার পিছু ১০লক্ষ টাকা পাওয়া যাবে। চুনপোড়া মৌজা থেকে সমস্ত ভিটেহারা পরিবারকে বড়জোড়ায় স্থানান্তর করা হবে। পূর্ত কর্মাধ্যক্ষ বলেন, বাস্তু ও জমিহারাদের পাশে আমরা রয়েছি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ