আয়ুষ্মান ভারত চালু নিয়ে বৈঠক
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি। এই পরিবর্তনের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম স্বাস্থ্যসাথী কার্ডকে কেন্দ্র করে চিকিৎসা ভোগান্তি চায় না। এই পরিস্থিতিতে মানুষের ভোগান্তি কমাতে এবং দ্রুত আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে ন্যাশনাল হেলথ অথরিটির (এনএইচএ) সঙ্গে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের একাধিকবার অনলাইন বৈঠক হল। এনএইচএ কর্তারা জানিয়েছিলেন, আয়ুষ্মান ভারত চালু করলে সেই সুবিধা পেতে পারে ১ কোটি ৩০ লক্ষ পরিবার।

Advertisement