আইপিএল নিয়ে বৈঠক ১৫ অক্টোবর
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। গত আসরের পর্যালোচনার পাশাপাশি নতুন মরশুমের পরিকল্পনা তৈরির জন্য আগামী ১৫ অক্টোবর এই মিটিং ডাকা হয়েছে। বিসিসিআই এবং আইপিএলের কর্তারা ছাড়াও সেখানে থাকার কথা আইপিএলের প্রতিটি দলের কর্ণধার এবং সিইওদের। পাশাপাশি যে সব রাজ্যসংস্থা আইপিএলের ম্যাচ আয়োজনের সঙ্গে যুক্ত তাদের প্রতিনিধিও উপস্থিত থাকবে। মুম্বইয়ের এই বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে পর্যালোচনা হতে পারে। গতবারের ভুলভ্রান্তি যাতে আবার না হয়, তা নিশ্চিত করতে চান বোর্ড কর্তারা।

Advertisement

এদিকে, এবার আইপিএলের দু’দশক পূর্ণ হবে। বিসিসিআইয়ের গত বার্ষিক সাধারণ সভায় আইপিএলের ২০ বছর পূর্তিকে স্মরণীয় করে তোলার কথা বলা হয়েছে। তার পরিকল্পনাও শুরু হবে ১৫ অক্টোবরের সভায়। বিভিন্ন পক্ষের পরামর্শ নিয়ে এগোবেন বোর্ড কর্তারা।