Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উন্নয়নের কাজের জন্য ১১ কোটি টাকা পেল মেদিনীপুর ও খড়্গপুর পুরসভা

উন্নয়নের কাজের জন্য ১১ কোটি টাকা পেল মেদিনীপুর ও খড়্গপুর পুরসভা
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেদিনীপুর: উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রায় ১১ কোটি  টাকা পেল মেদিনীপুর ও খড়্গপুর পুরসভা। মেদিনীপুর পুরসভা পেয়েছে প্রায় ছ’কোটি ও খড়্গপুর পেয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, আমরা কমিশনের টায়েড ও আন টায়েড ফান্ড মিলিয়ে প্রায় ছ’কোটি টাকা পেয়েছি। এই টাকায় নানা উন্নয়নমূলক কাজ করা হবে। পানীয় জলের প্রকল্পের জন্য যেমন ব্যয় করা হবে, তেমনই রাস্তা, নর্দমা তৈরির কাজেও খরচ করা হবে। লাগানো হবে লাইটও। আবর্জনা বিভাগের জন্য গাড়ি সহ সরঞ্জাম কেনা হবে। দ্রুত মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এই কাজ শুরু করে দেওয়া হবে।  

Advertisement

খড়্গপুর পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, আমরা টায়েড ফান্ডে প্রায় পাঁচ কোটি টাকা পেয়েছি। বরাদ্দ টাকার অর্ধেক পানীয় জলের জন্য এবং অর্ধেক টাকা সাফাই বিভাগে খরচ করতে হবে। 
আজ, বুধবার পুরসভার বাজেট মিটিং আছে। সেই মিটিংয়েই বিষয়টি নিয়ে আলোচনা হবে। কোন কোন খাতে টাকা খরচ করা হবে তা ঠিক করা হবে। তিনি বলেন, এই টাকায় যেমন এই দুই বিভাগের জন্য জিনিস কেনা যাবে, তেমনই উন্নয়নমূলক কাজে ব্যয় করা যাবে। 
তিনি বলেন, গ্রীষ্মকালে শহরে পানীয় জলের সঙ্কট দেখা দেয়। কিছু পরিকল্পনা নিয়ে সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হবে।  
পুরসভা সূত্রে খবর, ঠিক হয়েছে জলপ্রকল্পের কেশপাল এলাকায় দু’টি বড় পাম্প বসানো হবে। যা থেকে অনেক বেশি জল উত্তোলন করা যাবে। সেই জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে। 
এছাড়াও আম্রুত প্রকল্পের জন্য কিছু টাকা রাখা হবে। তবে, এই টাকায় এলাকা ভিত্তিক আর কোনও ডিপটিউবওয়েল বসানো হবে না বলেই এখনও পর্যন্ত ঠিক হয়ে আছে। চেয়ারপার্সন বলেন, সাফাই বিভাগের কিছু উন্নতমানের গাড়ি, সরঞ্জাম কেনার কথা ভাবা হয়েছে। শহরকে আবর্জনা মুক্ত রাখার জন্য কিছু উদ্যোগ নেওয়া হবে। যাতে শহরে কোথাও আর আবর্জনা না জমে সেব্যাপারে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ