Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

কল্যাণী এইমস-এ মেডিসিন আইসিইউ

মঙ্গলবার এইমস কল্যাণীর মেডিসিন বিভাগের উদ্যোগে নতুন মেডিসিন ইনটেনসিভ কেয়ার ইউনিটের (এমআইসিইউ) উদ্বোধন হল

কল্যাণী এইমস-এ মেডিসিন আইসিইউ
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: মঙ্গলবার এইমস কল্যাণীর মেডিসিন বিভাগের উদ্যোগে নতুন মেডিসিন ইনটেনসিভ কেয়ার ইউনিটের (এমআইসিইউ) উদ্বোধন হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এগজিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক অরবিন্দ সিনহা, মেডিকেল সুপারিনটেনডেন্ট অধ্যাপক মহুয়া চট্টোপাধ্যায় এবং অন্য বিশিষ্ট চিকিৎসক ও আধিকারিকরা।  মেডিসিন বিভাগের ইন-চার্জ ডাঃ সৈকত মণ্ডল বলেন, এই বিভাগে দৈনিক ৪৭০ জনের বেশি রোগী বহির্বিভাগের চিকিৎসা নেন। এছাড়া ভরতি রেখে চিকিৎসা চলছে ৬০-৭০ জনের। নতুন বিভাগে প্রাথমিকভাবে ৬টি আইসিইউ বেড চালু হয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা বেড়ে ১২ হবে। পাশাপাশি, স্মার্ট আইসিইউয়ের মাধ্যমে টেলি-আইসিইউ পরিষেবা চালুরও পরিকল্পনা রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ