Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ধাক্কা, মাথা ফাটল পুলিসের গাড়ির চালকের

মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ধাক্কা, মাথা ফাটল পুলিসের গাড়ির চালকের
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ধাক্কা মারায় মাথা ফাটল পুলিসের গাড়ির চালকের। রবিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের ৭৩মোড় এলাকায়। চন্দন দাস নামে ওই বাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিস। জলপাইগুড়ি ট্রাফিক পুলিসের আইসি অমিতাভ দাস বলেন, একটি বাইকে তিনজন যাচ্ছিলেন। চালকের মাথায় হেলমেট ছিল না। উল্টে মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন। পুলিসের গাড়ি রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন চালক সুবোধ সূত্রধর। প্রচণ্ড গতিতে এসে বাইক নিয়ে ধাক্কা মারে ওই মদ্যপ চালক। এতেই জখম হন পুলিসের গাড়ির চালক। তাঁর মাথা ফেটে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘটনায় বাইক চালককে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ