সংবাদদাতা, কালনা: মদ্যপান করে বাইক চালানো সহ হেলমেটবিহীন ও বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে কালনা ও নাদনঘাট থানার পুলিস। গত দু’দিনে প্রায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শতাধিক বাইক চালককে জরিমানা করেছে। শনিবার নাদনঘাট থানার পুলিস ৪৫ জনকে জরিমানা করেছে। কালনা থানার পুলিস ৫০ জনকে জরিমানা সহ তিনজনকে মদ্যপান করে বাইক চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে।
Advertisement
প্রসঙ্গত, কালীপুজোর রাতে নাদনঘাট থানার এসটিকেকে রোডে একটি বাইকে থাকা চারজনের পথদুর্ঘটনায় মৃত্যু হয়। তাতেই নড়েচড়ে বসে পুলিস প্রশাসন। হেলমেটবিহীন, বেপরোয়া ও মদ্যপান করে বাইক চালকদের বিরুদ্ধে অভিযানে নামে কালনা ও নাদনঘাট থানার পুলিস। হেলমেট না পরলে হাজার টাকা, বেপরোয়া ও কানে হেডফোন গুঁজে বাইক চালালে ৫ হাজার টাকা ও মদ্যপ অবস্থায় বাইক চালালে গ্রেপ্তার সহ মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে।
কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, এই অভিযান চলবে। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্যে দিয়েও সচেতন করা হচ্ছে।
কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, এই অভিযান চলবে। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্যে দিয়েও সচেতন করা হচ্ছে।



