Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদ্রাসা টেট: সিলেবাসের বাইরে প্রশ্ন, মানল কমিশন

মাদ্রাসা টেট: সিলেবাসের বাইরে প্রশ্ন, মানল কমিশন
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০২৪ সালের টেটে সিলেবাস বহির্ভূত প্রশ্ন সংক্রান্ত মামলায় ভুল স্বীকার করে নিল কমিশন। ২০২৩ ওই নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও টেট নেওয়া হয় ২০২৪ সালের জানুয়ারি মাসে। সেই পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন ১৯ জন পরীক্ষার্থী। অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অবস্থান জানতে চান বিচারপতি সৌগত ভট্টাচার্য। বুধবার কমিশনের তরফে সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকার কথা স্বীকার করে নেওয়া হয়। এরপরই  বিচারপতি নির্দেশে জানান, যাঁরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন বা ওই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন, তাঁদের অতিরিক্ত নম্বর দিতে হবে। তারপর ফল প্রকাশ করতে হবে এবং সফলরা ১৯ জানুয়ারি চূড়ান্ত পরীক্ষায় বসার ছাড়পত্র পাবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ