Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি ভোটে জয়ী তৃণমূল

মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি ভোটে জয়ী তৃণমূল
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদ ব্লকের দধিকোটবাড়ি আশরাফিয়া হাইমাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস। ৬টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছিল। অন্যদলের প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা না দেওয়ায় প্রতিটি আসনে জয় পায় তৃণমূল। রবিবার দুপুরে মাদ্রাসার তরফে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয় জয়ী প্রার্থীদের হাতে। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি আশরাফুল আলি, সহ সভাপতি মজিবুর রহমান, বাঙ্গালবাড়ি অঞ্চল সভাপতি নুর কালাম, বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক নাওয়াজ প্রমুখ। ব্লক সভাপতি বলেন, এর আগেও এই মাদ্রাসা তৃণমূলের দখলে ছিল। পুনরায় তৃণমূল দখল করল। মাদ্রাসার উন্নয়নে তৃণমূল সবসময় কাজ করে। আগামীতেও করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ