সংবাদদাতা, আলিপুরদুয়ার: বৃহস্পতিবার মাদারিহাটে ছটপুজোয় জনসংযোগকে হাতিয়ার করে ভোটের প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ও বিজেপি প্রার্থী রাহুল লোহার। তার আগে এদিন দিনভর সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের চা বাগান ও হাট বাজারে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, এদিন দিনভর ঢেকলাপাড়া, বান্দাপানি, জয় বীরপাড়া ও নেপানিয়া চা বাগানে প্রচার করেন বিজেপি প্রার্থী।
Advertisement
এদিন সকাল থেকে সাঁকোয়াঝোরা-১ পঞ্চায়েতের তেলিপাড়া, গয়েরকাটা, শঙ্কু বাজারে দোকানে দোকানে ও বাড়ি বাড়ি প্রচার করেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের প্রচারে রীতিমতো ঝড় উঠে। ভোটাররা তৃণমূল প্রার্থীকে দেখেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। প্রার্থীর মাথায় হাত রেখে প্রবীণ ভোটারদের অনেককেই আশীর্বাদ করেন। ভোটারদের এই উছ্বাস দেখে আপ্লুত হয়ে পড়েন তৃণমূল প্রার্থী। এরপর গয়েরকাটা চা বাগানে শ্রমিকদের নিয়ে গেট মিটিং করেন তৃণমূল প্রার্থী। শ্রমিকরা শাঁখ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে তৃণমূল প্রার্থীকে স্বাগত জানান।
বিকেলে গয়েরকাটা বাজারে তৃণমূল দলীয় প্রার্থীকে নিয়ে বিরাট শোভাযাত্রা করে। শোভাযাত্রায় ভিড় উপচে পড়েছিল। শোভাযাত্রা শেষে গয়েরকাটা বাজারে ছটপুজোর স্থানীয় বিভিন্ন ঘাটে পূন্যার্থীদের সঙ্গে মিলিত হন তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থী জয়প্রকাশবাবু বলেন, প্রচারে যে বিপুল সাড়া পেয়েছি তাতে আমার জয় নিশ্চিত।
অন্যদিকে, শহরাঞ্চলের বদলে বিজেপি প্রার্থী রাহুল লোহার এখন থেকে চা বাগানেই বেশি করে প্রচারে জোর দিয়েছেন। এদিন বিজেপি প্রার্থী বান্দাপানি, ঢেকলাপাড়া, নেপানিয়া ও জয় বীরপাড়া চা বাগানে প্রচার করেন। দিনভর প্রচার শেষে সন্ধ্যায় বীরপাড়া ও মাদারিহাট বাজার ছটপুজোর ঘাটে জনসংযোগে শামিল হন বিজেপি প্রার্থী রাহুল লোহারও। তিনি বলেন, ভোটের আর খুব বেশি দিন নেই। আমরা এখন থেকে প্রচারে চা বাগানকেই বেশি করে প্রাধান্য দিচ্ছি। আমি নিশ্চিত ২১’র ভোটের মতো চা শ্রমিকরা উপ নির্বাচনেও আমাদের পাশেই থাকবেন।